আকাশ সরকার , রাজশাহী:
রাজশাহীর মোহনপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে উপজেলার বাকশিমইল ইউনিয়নের পত্রপুর গ্রামে যমুনা জুট মিলের সামনে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৪০টি মশাল, একটি মোটরসাইকেল, বাটসহ প্রায় আট ইঞ্চি লম্বা একটি চাকু ও তিনটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার হরিহাগাছি গ্রামের মোজাহার আলীর ছেলে মেহেদী হাসান নিরব (২৫), তিলাহারী গ্রামের ইমরুল হোসেনের ছেলে মশিউর রহমান তুহিন (২৪) এবং দুলাল হোসেনের ছেলে সুমন আলী (২১)।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে পত্রপুর গ্রামের যমুনা জুট মিলের সামনে ৫০ থেকে ৬০ জনের একটি দল সমবেত হন। তাঁরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, এর অঙ্গসংগঠন ও ছাত্রলীগের নেতা-কর্মী বলে পুলিশের দাবি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রচারণার সমর্থনে এবং ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচির অংশ হিসেবে তাঁরা মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।
খবর পেয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সমবেত ব্যক্তিদের অধিকাংশ পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ। পরে সেখানে তল্লাশি চালিয়ে মশাল, মোটরসাইকেল, চাকু ও মুঠোফোন উদ্ধার করা হয়।
এবিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মীরা মশাল মিছিল করার প্রস্তুতি নিচ্ছেন, এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অনেকে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। সেখান থেকে তিনজনকে আটক করা হয়েছে এবং বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।হনপুর উপজেলার কেশরহাট পৌরসভার হরিহাগাছি গ্রামের মোজাহার আলীর ছেলে মেহেদী হাসান নিরব (২৫), তিলাহারী গ্রামের ইমরুল হোসেনের ছেলে মশিউর রহমান তুহিন (২৪) এবং একই গ্রামের দুলাল হোসেনের ছেলে সুমন আলী (২১)।
পুলিশ জানায়, সোমবার রাতে যমুনা জুট মিলের সামনে ৫০ থেকে ৬০ জনের একটি দল জড়ো হন। পুলিশের দাবি, তাঁরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রচারণার সমর্থনে এবং ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচির অংশ হিসেবে তাঁরা মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সমবেত ব্যক্তিদের অধিকাংশই ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে ৪০টি মশাল, একটি মোটরসাইকেল, বাটসহ প্রায় আট ইঞ্চি লম্বা একটি চাকু এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মীরা মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অনেকে পালিয়ে গেলেও তিনজনকে আটক করা সম্ভব হয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।