কিশোরগঞ্জের ভৈরবে বাস ও সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নাহিদা আক্তার (২৬) নামে এক তরুণীর মৃ*ত্যু হয়েছে। তবে তাঁর মৃ*ত্যুকে ঘিরে সামনে এসেছে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ও বিয়ে নিয়ে বিরোধের অভিযোগ। ঘটনাটি নিছক সড়ক দু*র্ঘ*টনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
নিহত নাহিদা আক্তার ভৈরব উপজেলার চান্দেরচর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম ইন্নুছ মিয়া এবং মায়ের নাম সাফিয়া।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইয়াসিন নামের এক তরুণের সঙ্গে নাহিদার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে তাঁদের বিয়ের বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে আলোচনা শুরু হয়। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশি বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ইয়াসিন নাহিদাকে বিয়ে করতে সম্মতি দিয়েছিলেন বলে দাবি করেছে তাঁর পরিবার।
তবে পরবর্তী সময়ে ওই তরুণ বিয়েতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেন নাহিদার বাবা। এ নিয়ে তাঁদের মধ্যে টানাপোড়েন চলছিল। ঘটনার আগে বিয়ের বিষয়টি নিয়ে নাহিদার সঙ্গে পরিবারের সদস্যদের কথাবার্তাও হয়েছিল বলে জানান তাঁর বাবা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর-মিরারচর এলাকায় নাহিদার মৃত্যু হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাস ও সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাঁর মৃ*ত্যু হয়।
ঘটনার পরপরই নাহিদার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে স্বজনেরা ঘটনাস্থলে এসে তাঁর পরিচয় নিশ্চিত করেন। এরপরই তাঁর প্রেমের সম্পর্ক ও বিয়ে নিয়ে বিরোধের বিষয়টি সামনে আসে।
নাহিদা কীভাবে ওই এলাকায় গেলেন, দুর্ঘটনার আগে তাঁর সঙ্গে কী ঘটেছিল এবং বিয়ে নিয়ে চলমান বিরোধের সঙ্গে তাঁর মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না—এসব প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি।
তবে এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁর মৃ*ত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে বলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তাই ঘটনাটিকে কেন্দ্র করে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা জরুরি।
ভৈরব হাইওয়ে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নাহিদার মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি তদন্তের মাধ্যমে পরিষ্কার হবে বলে আশা করা হচ্ছে।