নিজস্ব প্রতিনিধি : আবুল কাশেম
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৩ নং খানখানাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জেলে পাড়ায় বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ৩ নং খানখানাবাদ ইউনিয়ন মহিলা দলের দক্ষ সংগঠক ইয়াসমিন আক্তার পুতুল।
আজ তিনি নিজ উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় ঘুরে ঘুরে অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগ লাঘবে পাশে থাকার আশ্বাস দেন।
ত্রাণ পেয়ে উপকারভোগীরা ইয়াসমিন আক্তার পুতুলের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং দুর্যোগের এই কঠিন সময়ে তার সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ নিঃসন্দেহে একটি প্রশংসনীয় মানবিক দৃষ্টান্ত। তারা সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।