সিনিয়র নির্বাহী সম্পাদক আবুল কাশেম।
চট্টগ্রাম, ১৮ এপ্রিল: বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টা থেকে দামপাড়া পুলিশ লাইন্সের ড্রিল শেড, খেলার মাঠ ও শুটিং ক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন পুনাক সভানেত্রী ফারজানা আরজু। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। আয়োজনজুড়ে ছিল ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা, বিভিন্ন আনন্দঘন ইভেন্ট এবং বাঙালির নিজস্ব উৎসবের আবহ।
সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য এবং তাঁদের পরিবারবর্গ স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের জন্য পরিবেশন করা হয় নানা ধরনের ঐতিহ্যবাহী খাবার, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে আকর্ষণীয় র্যাফেল ড্র-এর মাধ্যমে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও প্রশাসন ও অর্থের অতিরিক্ত দায়িত্বে ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া; উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম; উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. হাবিবুর রহমান প্রাং; উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।