আবু তাহের, বকশীগঞ্জ প্রতিনিধি।
“প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের
বকশীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ পালন করা হয়েছে।
সোমবার (৯ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ইউএনও মুরাদ হোসেন। এতে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, তামাক ও নিকোটিন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এটি প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে একটি তামাকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।