আবু তাহের, বকশীগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) কর্মসূচির আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা গণগ্রন্থাগার মিলনায়তনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরিফ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার সাহা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেসে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নওশেদ আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার সুমন এবং কৃষক প্রতিনিধি তোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রকিবুল হাসান।
বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, কৃষি উৎপাদন বাড়ানো, পুষ্টিকর খাদ্য উৎপাদন নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে কৃষকদের দক্ষ করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কৃষিপণ্য বিপণন ব্যবস্থার উন্নয়ন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং কৃষিভিত্তিক সংগঠনগুলোকে দ্রুত নিবন্ধনের আওতায় আনার আহ্বান জানান।
কংগ্রেসে কৃষক পার্টনার স্কুলের ১০০ জন কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন অংশগ্রহণ করেন।