নিজস্ব প্রতিনিধি, আবুল কাশেম।
চট্টগ্রামের দক্ষিণ সরেঙ্গা এলাকায় আজ অনুষ্ঠিত হচ্ছে প্রখ্যাত শাহছুফি আরবান আলী শাহ (রহ.) এর পবিত্র বার্ষিক ওরশ শরীফ। প্রতি বছরের ন্যায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও উৎসবমুখর পরিবেশে ওরশ শরীফ পালিত হচ্ছে।
ওরশ উপলক্ষে দূর-দূরান্ত থেকে অসংখ্য আশেকান, ভক্তবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লির আগমন ঘটে। দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, জিকির-আসকার, দোয়া ও আখেরি মোনাজাত।
এছাড়াও যিয়ারতে আগত ভক্তবৃন্দের জন্য তাবরুকের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। আয়োজক সূত্রে জানা যায়, আগত সকল অতিথিদের সুশৃঙ্খলভাবে আপ্যায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
ওরশ শরীফের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব পালন করছে ওরশ পরিচালনা কমিটি। আয়োজকরা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।