নিজস্ব প্রতিবেদক: আবুল কাশেম।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আনোয়ারা উপজেলার ১১নং জুঁইদণ্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল উদ্দিন সুমন জুঁইদণ্ডী ইউনিয়নসহ দেশ-বিদেশের সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, সাম্য ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের বন্ধন।”
তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ ছড়িয়ে পড়ে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান তিনি।
শেষে মোঃ সোহেল উদ্দিন সুমন জুঁইদণ্ডী ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।