পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় ৮ নং ধাক্কামারা ইউনিয়নের আরাজি শিকার পুর গ্রামের আয়েশা বেগম (৫৫), লিখিত অভিযোগে সূত্রে জানা যায়। গত ২৪/৫/২০২৬ ইং তারিখে রাত আনুমান ১১: ৩০ মিনিটের সময় প্রতিদিনের ন্যায় আয়েশা বেগম রাতের খাবার শেষ করে যে যার মত ঘুমিয়ে পড়লে একই এলাকার স্থানীয় আবুল হোসেনের পুত্র মোঃ হাবিবুর রহমান (৩৫), রফিকুল ইসলামের পুত্র মোঃ শরিফুল ইসলাম (৪০), অসৎ উদ্দেশ্যে আয়েশার ঘরে প্রবেশ করে এবং অশালীন আচরণ করতে থাকে। এমন তা অবস্থায় আয়েশার স্বামী এসব আচরণ দেখে প্রতিবাদ করলে অভিযুক্ত হাবিবুর রহমান ও শরিফুল ইসলাম, আয়েশার স্বামীকে বেধড়ক মারপিট করে ভয়-ভীতি ও প্রাণ মাসের হুমকি ধামকি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। পরে আয়েশা তার স্বামীর চিকিৎসার জন্য অটো রিক্সা যোগে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। আয়েশার স্বামী বর্তমান চিকিৎসাধীন অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রয়েছেন। সরে জমিনে গিয়ে দেখা গেছে আয়েশার স্বামীর শরীলের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আয়েশা ও তার পরিবারের দাবি এ ধরনের অন্যায় অত্যাচার কেন। মানুষ কি এসব সন্ত্রাসীদের জন্য এলাকায় শান্তি মত বসবাস করতে পারবে না। এলাকায় এই রূপ চলতে থাকলে গরিব অসহায় নিরীহ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে। আয়েশা ও তার পরিবারের লোকজনের দাবি এসব দূর চরিত্র অসামাজিক ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করে তার পরিবারকে নিরাপদ নিশ্চিত করার আগুন আবেদন জানান প্রশাসন কর্তৃপক্ষের কাছে।