নিজস্ব প্রতিবেদক
পঞ্চগড় জেলা রিপোর্টার্স ক্লাব, নতুন কমিটি গঠন করা হয়েছে। বৈষম্যের শিকার প্রায় ৭০ জন গণমাধ্যম কর্মীদের নিয়ে পঞ্চগড় জেলা রিপোর্টার্স ক্লাবের এই নতুন সংগঠন করেছে। (১৩ এপ্রিল ২০২৬) সোমবার বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৮ পর্যন্ত সাংগঠনিক আলোচনা শেষে পঞ্চগড় রেলওয়ে স্টেশন চত্বরের একটি কক্ষে সকল গণমাধ্যম কর্মীদের নিয়ে এই সংগঠনটি করা হয় উক্ত সংগঠনে উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকলের সমন্বয়ে বাংলা টিভি পঞ্চগড় জেলা প্রতিনিধি ডিজার হোসেন বাদশা কে সভাপতি নির্বাচিত করা হয়, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় মাহমুদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সুকুমার দাস বাবু কে। এ সময় গণমাধ্যম বক্তারা যে যার মত বক্তব্য পেশ করেন তারা বলেন আমরা অনেকেই ১৫-২০ বছর ধরে সাংবাদিকতা করছি কিন্তু আমাদেরকে বৈষম্যের শিকার হয়ে থাকতে হয়েছে তাই আর যেন কোন সাংবাদিক বৈষম্যের শিকার না হয় সেই জন্য এই পঞ্চগড় জেলা রিপোর্টার্স ক্লাবটি নতুন আঙ্গিকে গঠন করা হলো আপনারা সবাই দেশ ও দেশের মানুষের জন্য নির্ভীক ভাবে কাজ করে যাবেন।