মোঃ তোতা মিয়া পঞ্চগড় প্রতিনিধি
আমাদের দেশের প্রবাদে আছে শীত কালীন সবজি ডুবিয়ে খাও কব্জি, শীত মানেই নানান সবজির সমারোহ তাই প্রতি বছরের ন্যায় উত্তরের জেলা পঞ্চগড়ের কৃষকরা আগাম জাতের সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন। পঞ্চগড়ের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় শীত কালীন সবজি পরিবহন যোগে পাঠিয়ে থাকেন সবজি ব্যবসায়ীরা। যদিও এখন পুরোপুরি সবজি তুলতে শুরু করেন নাই কৃষক।
পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে শিশির ভেজা সকালে বেগুনি রঙের শিম ফুল পুরালী বাতাসে দোলছে কৃষকের মাচায়, মৌমাছিরা গুনগুনিয়ে আসছে মধু আহরণে এই অপরূপ সৌন্দর্যের লীলাভূমি যেন শুধু পঞ্চগড়ের কৃষকের মাঠে।
পঞ্চগড় হাড়িভাসা ইউনিয়নের শিম চাষী হায়দার আলী বলেন তিনি প্রতি বছর শিম চাষ করে থাকেন। এবারও ২ বিঘা জমিতে শিম চাষ করেছেন বাম্পার ফলনও হয়েছে প্রকৃতির আবহাওয়া অনুকূলে থাকলে আশা করছেন লাভবান হবেন। তবে বর্তমান বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৮৫ টাকা দরে।
তিনি বলেন প্রতি বিঘায় শিম চাষ করতে ৩০ থেকে ৩৫ হাজার টাকার মত খরজ হয় ফলন ভালো হলে বিঘা প্রতি এক লক্ষেরও বেশি টাকা বিক্রি আসবে। তবে সবজি চাষে কৃষী অফিস থেকে সহযোগিতা পেলে আরও ভালো ফলন দেখাতে পারতেন বলে জানান কৃষক হায়দার আলী। তিনি শিম চাষের পাশা পাশি টমেটো, করললা, পোটল, কাঁচামরিচ, ফুলকপি,ঢেরশ বাঁধাকপি শালগম মুলাসহ, মিশ্রিত সবজি চাষ করে থাকেন।