কার্যনিবাহী সম্পাদক
মোছাঃ আছমা আক্তার আখি,
পঞ্চগড়ের বিভিন্ন হাউজে কর্মরত নারী উদোক্তাদের সাথে পানি সম্পদ প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১ আগষ্ট শনিবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন এতে সভাপতিত্ব করেন।
পানি সম্পদ প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।
প্রধান অতিথি বলেন, আমাদের যদি সহযোগিতা লাগে তাহলে আমরা করবো। আমরা চাই বন্ধের দিন শুক্রবার বা শনিবার নির্ধারিত একটি প্লেসে আপনারা প্রচার করেন। সেটা অনলাইন বা অফলাইনে হোক সেভাবে প্রচার করবেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন
উদ্যোক্তারা যেন হারিয়ে না যায় সেটার দিকে লক্ষ রাখতে হবে।
পঞ্চগড়ে রিসোর্ট তৈরি করে পর্যটকদের আকর্ষণ বাড়াতে হবে।
যাতে করে পর্যটকরা পঞ্চগড় মুখি হয়।
পন্যের দাম কম রেখে পন্যের চাহিদা বাড়ানো যাবে। পন্যের দাম বেশি হলে পন্যের চাহিদা থাকবে না।
নারী উদ্যোক্তারা লেখাপড়া করার পাশাপাশি তারা বুটিক, সেলাই মেশিন, হাতের কাজসহ বিভিন্ন ধরনের কাজ করছে।
মতবিনিময় সভায় ঐক্যবন্ধ নারী উদ্যোক্তা পরিষদের পক্ষ থেকে পঞ্চগড়ের নারী উদ্যোক্তা আফরোজা রুবাদ ডকোমেন্টারী তুলে ধরেন।
জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন বলেন, আপনারা তো অনলাইনে বিজনেস করেন।
অনেকে এখন অনলাইনে পন্য অর্ডার করেন। আপনাদের চাহিদার ভিত্তিতে একটা প্লেসের ব্যবস্থা করে দিবো।
আপনাদের পন্যের মান যেন অবশ্যই ভালো হয়। পন্যের মান ভালো হলে আপনার পন্যের পরিচিতিও বাড়বে। যদি মান খারাপ হয় তাহলে আপনারা লাভবান হবেন না। আপনারা সাহস করে এ পেশায় এসেছেন।
আমরা তো সাহস পাইনি।
পঞ্চগড়ের বিভিন্ন উপজেলা থেকে আসা নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শরীফ হোসেন।পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী অন্জন কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম ইমাম রাজী টুলু, অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন রনিক, পৌর বিএনপির সাধারন সম্পাদক এমএ বারি, চেম্বারের পরিচালক ও জেলা যুবদলের সভাপতি নুরুজ্জামান বাবু, সাধারন সম্পাদক ফেরদৌস ওয়াহিদ রাসেল প্রমুখ।