নিজস্ব প্রতিবেদক পঞ্চগড়
পঞ্চগড় হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি প্রধান পাড়া ক্যাম্প সীমান্তে ৩ দিন থেকে খোলা আকাশের নিচে রোদ বৃষ্টি ঝেড়ের মধ্যে মানবেতর জীবন পার করছে ভারত কর্তৃক বিএসএফের পশ-ইন এর চেষ্টা ১০ জন মানুষ। তাদের মাথার উপরে প্রচন্ড রোদ নিচে পানি রাতে অন্ধকার নির্জন এলাকায় ১০ জন নারী পুরুষ শিশু সহ মানবতার জীবন পার করছে তারা। যা বাংলার ইতিহাসে বিরল,শুধু এই সীমান্তে দিয়েই নয় বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে এই পুশ-ইন করার চেষ্টা করছেন ভারত কর্তৃক বিএসএফ। এখন যেসব নারী-পুরুষ শিশু দের পুশ-ইন করতে ভারতের বিএসএফ কর্তৃক সীমান্তে নিয়ে এসেছে তাদেরকে বাংলাদেশে পুশ-ইন করতে না পাড়ায় এই বর্ষার দিনে রোদ বৃষ্টি পানির মধ্যে দীর্ঘ তিন চার দিন থেকে জমির আলীতে বসে মানবেতর জীবন পার করছেন এই মানুষগুলো। দুই দেশের কেউই তাদেরকে গ্রহণ করছে না। এই মানবাধিকার লঙ্ঘনের শেষ কথায় এই প্রচন্ড রোদে পুশ-ইন কারীরা পানি পানি করে চিল্লাচ্ছে। কি দোষ ছিল এদের আজ তাদেরকে দুই দেশের মাঝ সীমান্তে প্রচন্ড রোদ আর নিচে পানির মধ্যে দাঁড়িয়ে থেকে দিন পার করতে হচ্ছে। একবার ভাবুন তো এই বিষয়গুলো যদি আমাদের মধ্যে হত তাহলে কেমন কষ্ট মনে হতো আমাদের। বিশেষ করে এই প্রচন্ড রোদ আর খোলা আকাশের নিচে শিশুরা যখন রোদে পানি পানি করে চিল্লাচ্ছে কার না খারাপ লাগে বলুন। এরাও তো মানুষ এদেরও তো বাঁচার অধিকার আছে। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় বিএসএফের চেষ্টা ব্যর্থ হলেও বর্তমানে পুশইন ব্যক্তিত্বরা ভারতের অংশ শুন্য রেখার মধ্যে অবস্থান করছেন। বিজিবি জানা যায় ৫ই জুন ভোররাতে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবির বড় বাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৫৮/৫ এর নিকট বিএসএফ এর ৯৩ টিয়া পাড়া ক্যাম্পে দিয়ে ১০ জন নারী-পুরষ শিশু কে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। পরে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিজিবি একটি টহল দল তাদের বাধা দেয় বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের পুনরায় ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। বর্তমানে তারা ভারতের শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ দূরে অবস্থান করছেন বলে জানা গেছে। মানবিক দিক দিয়ে চিন্তা করলে মনে হবে আমরা মানুষ হয়ে যেন মানুষকে কষ্ট দিচ্ছে আঘাত করছি। এরা বর্তমান দুই দেশের সীমান্ত রেখার মাঝখানে থেকে অতি কষ্টে দিন পার করছে।