নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট/স্বাধীন বাংলা টিভি
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নাচোল থানা সহ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) সুকোমল চন্দ্র দেবনাথ।
কর্মকর্তা এক শুভেচ্ছা বার্তায় সাংবাদিকদের মাধ্যমে তিনি বলেন, আত্মত্যাগ এবং মহান আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আযহা। কুরবানির এই ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য।
মুসলিম জাহানের জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহ যেন আপনাদের কোরবানি”কে কবুল করে। পবিত্র ঈদুল আজহার খুঁশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহবান জানাচ্ছি। আসুন দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হয়। আমার নাচোল থানা প্রতিটি গ্রাম মহল্লায় যাওয়া সম্ভব হবে না তারপরেও আমি সার্বক্ষণিক আমার প্রশাসন নিয়ে এলার্ট থাকব দুর্ঘটনার আশঙ্কা অনুমান হলে আমাকে জানাবেন। আমি তৎক্ষণিক পদক্ষেপ নেব আপনার জানমাল রক্ষায় আমি অগ্রণী ভূমিকা পালন করব আমার প্রশাসন নিয়ে। এই পবিত্র ঈদুল আযহার ধর্মীয় কাজ সম্পূর্ণ করার পরে রোড-ঘাটে হেলমেট ছাড়া কেউ গাড়ি চালাবেন না। মনে রাখবেন ক্ষণিকের দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনারা আমাকে সহযোগিতা করবেন আইনশৃঙ্খলা রক্ষায় আমি আপনাদের পাশে আছি। আপনারা আমার পাশে থাকবেন। তাহলেই আমি আইনের শাসন বাস্তবায়ন করতে সক্ষম হব।
ঈদুল আজহার শিক্ষা থেকে মনের পশুকে কোরবানি দিয়ে অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। ধন্যবাদান্তে
সুকমল চন্দ্র দেবনাথ, অফিসার ইনচার্জ,
নাচোল থানা, চাঁপাইনবাবগঞ্জ।