আজ (২৮/৩/২৬) সকাল ৭ টায় নাচোল ধানসুরা পাম্পে বরাদ্দকৃত পেট্রোল ও ডিজেল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নাচোল এর উপস্থিতিতে সুষ্ঠুভাবে গ্রহণ ও বিক্রয় কার্যক্রম শুরু করা হয়। বিক্রয় চলাকালে একজন ট্যাগ অফিসারসহ আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।
পেট্রোল পাম্পের বাইরে লাইসেন্স, হেলমেট ও সঠিক কাগজ বিহীন মোটরসাইকেলে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় ১১ জনকে মোট ৯০০০/- (নয় হাজার) টাকা অর্থ দন্ড প্রদান ও আদায় করা হয়।
বি: দ্র: তেল ক্রয়ের জন্য মোটরসাইকেল চালকদের আবশ্যিকভাবে প্রয়োজনীয় কাগজ ও হেলমেটসহ আসার জন্য বলা হলো।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।