নিজস্ব প্রতিবেদক স্বাধীন বাংলা টিভি।
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া একসঙ্গে চারটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে প্রশংসা কুড়িয়েছেন। একজন নারী কর্মকর্তা হয়েও তিনি নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।
১৪-৩-২৬ ইং তারিখ থেকে তিনি উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস ও নাচোল পৌরসভার দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন। একাধিক দায়িত্ব পালন করলেও তিনি ক্লান্ত না হয়ে সততা ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।
ইতোমধ্যে তিনি একজন মানবিক এসি ল্যান্ড হিসেবে নাচোল উপজেলাবাসীর কাছে সুনাম অর্জন করেছেন। বিভিন্ন সময় হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
উপজেলায় যোগদানের পর থেকেই নিষ্ঠার সাথে কার্যক্রমে এসেছে গতি ও পরিবর্তন। বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। সেবামূলক মনোভাব ও সহজ-সরল আচরণের কারণে সাধারণ মানুষ সহজেই তার কাছে যেতে পারেন। উপজেলা, নির্বাহী,ভূমি অফিস, ও পৌরসভার কার্যালয়ে প্রবেশের জন্য আলাদা কোনো অনুমতির প্রয়োজন হয় না; যে কেউ ইচ্ছা করলে সরাসরি তার কাছে গিয়ে নিজের সমস্যা তুলে ধরতে পারেন। মর্নিং বিডি ডট নিউজ ও স্বাধীন বাংলা টিভি পরিবারের পক্ষ থেকে মানবিক এসি ল্যান্ড সুলতানা রাজিয়ার জন্য আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা রইলো।