নিজস্ব প্রতিবেদক:।
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বব্যাপী বসবাসরত সকল বাংলা ভাষাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মনিং বিডি ডট নিউজ ও স্বাধীন বাংলা টিভি পরিবারের পক্ষ থেকে সিনিয়র নির্বাহী সম্পাদক আবুল কাশেম।
নববর্ষ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই দিনটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃপ্রকাশ। নতুন বছর আমাদের জীবনে নতুন আশা, সম্ভাবনা ও প্রেরণা নিয়ে আসে।
তিনি বলেন, “পুরনো বছরের সকল দুঃখ, গ্লানি ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়ই হোক আমাদের নববর্ষের অঙ্গীকার। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও সুখের বার্তা।”
আবুল কাশেম আরও বলেন, বর্তমান সময়ের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও কল্যাণে অবদান রাখার আহ্বান জানান তিনি।
তিনি আশা প্রকাশ করেন, বাংলা নববর্ষ আমাদের মাঝে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে এবং একটি সহনশীল ও প্রগতিশীল সমাজ গঠনে অনুপ্রেরণা জোগাবে।
একই সঙ্গে তিনি মনিং বিডি ডট নিউজ ও স্বাধীন বাংলা টিভি–এর দর্শক, পাঠক, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শেষে তিনি মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেন, নতুন বছরটি যেন দেশের প্রতিটি মানুষের জীবনে কল্যাণ, সুস্বাস্থ্য ও সফলতা বয়ে আনে।