শেখ, জাহিদ ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের চাকলা বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ ছাড়া নথুল্লাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড দিবাকরকাঠি ওয়ার্ড বিএনপির সভাপতি মরহুম মো. মাজেদ আলী ফকিরের মৃত্যুতে শোক প্রকাশ এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজাদুর রহমান আজাদ। বিশেষ অতিথি ছিলেন নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহালম মোল্লা, হাসিব ইকবাল তালুকদার ও মো. আসলাম। প্রধান বক্তা ছিলেন নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল মুন্সি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝালকাঠি জেলা যুবদলের সাবেক সদস্য, নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির যুব, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মাহাবুবুল ইসলাম সবুজ।
এ সময় উপস্থিত ছিলেন নথুল্লাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাবের হোসেন বাবু, সদস্যসচিব মাহফুজ, নথুল্লাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সোয়েব হোসেন হৃদয় মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম, নুরুস্লাম রফিক, আরিফ মুন্সি, তারেক খলিফাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
মিলাদ ও দোয়া মাহফিলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি প্রয়াত মো. মাজেদ আলী ফকিরের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।