মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার চকহরিনারায়ন দাখিল মাদ্রাসায় নিয়োগ কার্যক্রমকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। মাদ্রাসার সুপারেনটেনডেন্টের বিরুদ্ধে নিজের মেয়েকে নিয়োগ দেওয়ার পাঁয়তারা এবং বিভিন্ন প্রার্থীর সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগ এনে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে লিখিত আবেদন করা হয়েছে।
সোমবার এলাকাবাসীর পক্ষে মোহাম্মদ জাকির হোসাইন নামের এক ব্যক্তি জেলা প্রশাসক বরাবর এ অভিযোগ দাখিল করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, মাদ্রাসার ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে সুপারের ছোট মেয়ে উম্মে আখি আক্তারকে নিয়োগ দিতে আগাম সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। একই সঙ্গে পিয়ন পদে আজিজুল ইসলাম ও শাহীন আলমসহ একাধিক প্রার্থীর কাছ থেকে অনৈতিকভাবে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া আফজাল হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে নিয়োগের আশ্বাস দিয়ে মোটা অঙ্কের টাকা নেওয়া হলেও তাকে নিয়োগ দেওয়া হয়নি বলেও অভিযোগে বলা হয়।
অভিযোগকারী জাকির হোসেন বলেন, নিয়োগ বিজ্ঞপ্তি যথাযথভাবে প্রচার করা হয়নি; বরং গোপনীয়তা বজায় রেখে সীমিত পরিসরে কার্যক্রম চালানো হয়েছে। পরিচালনা কমিটির অনেক সদস্যকেও বিষয়টি জানানো হয়নি বলে দাবি করেন তিনি।
এছাড়া আরও গুরুতর অভিযোগ হিসেবে বলা হয়েছে, প্রায় ৬ বছর কর্মস্থলে অনুপস্থিত থাকা এক কর্মচারীর নামে নিয়মবহির্ভূতভাবে বেতন উত্তোলন করা হয়েছে, যা আর্থিক অনিয়মের শামিল।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মাদ্রাসার সুপারেনটেনডেন্ট। তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। নিয়োগের ক্ষেত্রে সরকারি সকল বিধিমালা অনুসরণ করা হচ্ছে।অনুপস্থিত কর্মচারীর বিষয়ে তিনি দাবি করেন, ওই কর্মচারী ৮ মাস অনুপস্থিত ছিল, তাই নিয়ম অনুযায়ী ৮ মাসের বেতন কর্তন করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা