মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের শিতলী গ্রামে স্বামীর হামলায় মোছাঃ মর্জিনা বেগম (রুপসী) (৩০) নামে পাঁচ সন্তানের জননীর মৃত্যু হয়েছে।
বুধবার (দুপুর ১টার দিকে) নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, গৃহকলহের জেরে স্বামী মোঃ মকিম (৩০) একটি প্রেসার কুকার দিয়ে স্ত্রীর মাথা ও চোখে আঘাত করেন, এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পোরশা থানা পুলিশ অভিযুক্ত স্বামী মকিমকে আটক করেছে।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।