(দিনাজপুর) প্রতিনিধি:
‘ধর্ম যার যার, রাষ্ট্রীয় নিরাপত্তা সবার’—এই স্লোগানকে ধারণ করে দিনাজপুরের ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. নওশের ওয়ান।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে তিনি ফুলবাড়ীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ফুলবাড়ী উপজেলা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরিদর্শনকালে পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের গুরুত্বও তুলে ধরা হয়।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখার মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।