আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি*
দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে রাতব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ১৬৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ধর্মজান, রামচন্দ্রপুর ও চাপসার বিওপি দিনাজপুরের বিরল ও ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে এই অভিযান পরিচালনা করে।
এ সময় মালিকবিহীন অবস্থায় ১৬৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ২ লক্ষ ৪৭ হাজার ৫০০ টাকা। উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা চলছে।
৪২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়তে বিজিবি অঙ্গীকারবদ্ধ। সীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে।