রাজশাহী প্রতিনিধি:- মাসুদ আলী (পুলক)
*২৮ আগস্ট ২০২৬, শুক্রবার*
দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রাজশাহী মহানগর বিএনপির অধীনস্থ *রাজপাড়া থানা বিএনপির কমিটির সকল কার্যক্রম স্থগিত* ঘোষণা করা হয়েছে।
শুক্রবার বিকেলে নগরীর *ভুবন মোহন পার্কে* রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা চলাকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজশাহী মহানগর বিএনপির সভাপতি *মো. মামুন অর রশিদ মামুন* ও সাধারণ সম্পাদক এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক *মো. মাহফুজুর রহমান রিটন* তাৎক্ষণিকভাবে এ ঘোষণা দেন।
*যা ঘটেছিল সভায়*
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, সভায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক *মো. মাহফুজুর রহমান রিটন* বক্তব্য দেওয়ার সময় রাজপাড়া থানা বিএনপির সভাপতি *মো. মিজানুর রহমান মিজান* শৃঙ্খলা ভঙ্গ করে বিগত তে একটি ঘটনা কে সমনে এনে উদ্ভট পরিস্থিতি তৈরি করেন।
জবাবে রিটন তাকে আশ্বাস দিয়ে বলেন, _“সভা শেষে আপনাদের নিয়ে আলাদাভাবে বসব।”_
কিন্তু দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে এতে সন্তুষ্ট না হয়ে রাজপাড়া থানা বিএনপির সভাপতি *মিজানুর রহমান মিজান* এবং সাধারণ সম্পাদক *আমিনুল ইসলাম* আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা মঞ্চে উপস্থিত মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে উচ্চবাচ্যে বিষোদগার শুরু করেন।
এতে সভাস্থলে উপস্থিত বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। সকল নেতাকর্মীদের সকল থানার নেতৃবৃন্দ কে মহানগর বিএনপি শীর্ষ নেতারা শান্ত পরিবেশ বজায় রাখার অনুরোধ করেন ।
পরে রাজপাড়া থানা কমিটি কে শান্ত হয়ে বসতে বলা হলেও তারা তা না মেনে সভাপতি ও সাধারণ সম্পাদক মহানগর নেতৃবৃন্দকে ব্যাপক গালিগালাজ করতে করতে সভা ত্যাগ করে চলে যান।
*স্থগিতের ঘোষণা*
উদ্ভূত পরিস্থিতিকে _“গুরুতর দলীয় শৃঙ্খলা পরিপন্থী”_ হিসেবে উল্লেখ করে সাধারণ সম্পাদক *মাহফুজুর রহমান রিটন* রাজপাড়া থানা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত করার প্রস্তাব করেন।
তার প্রস্তাবের সাথে একমত পোষণ করে সভাপতি *মো. মামুন অর রশিদ মামুন* রাজপাড়া থানা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
*সভায় উপস্থিত নেতৃবৃন্দ*
*মহানগর বিএনপি:* সহ-সভাপতি আসলাম সরকার, শফিকুল ইসলাম শফিক, জয়নাল আবেদিন শিবলী, মোকতার হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. রবিউল আলম মিলু।
*অঙ্গ-সহযোগী সংগঠন:*
- *যুবদল*: আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি
যুবদল,যুগ্ন আহ্বায়ক সারোয়ার পারভেজ রকি
- *স্বেচ্ছাসেবক দল*: আহ্বায়ক মীর তারিক খালিদ, সদস্য সচিব মো. আসাদুজ্জামান জনি
- *ছাত্রদল*: আহ্বায়ক মো. রাকিন রায়হান রবিন, সদস্য সচিব মো. এমদাদুল হক লিমন
- *কৃষক দল*: আহ্বায়ক মো. সরফুজ্জামান শামীম, সদস্য সচিব মো. আশরাফুল হক
- *শ্রমিক দল*: আহ্বায়ক রফিকুল ইসলাম পাখি, সদস্য সচিব রফিক উদ্দিন প্রমোখ।
এছাড়াও রাজশাহী মহানগর বিএনপির অধীনস্থ ৭টি থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।