তাজমিনুল তরুন,ঠাকুরগাঁও:
সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে ঠাকুরগাঁওয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিএনপির কয়েকজন সিনিয়র নেতাকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় আল আমিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক মাধ্যমে আপত্তিকর ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো রোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে বিষয়টি তাদের নজরে আসে। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের মত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও এটি ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা ও সচেতনতা অত্যন্ত জরুরি। কেউ যেন গুজব, বিদ্বেষমূলক বক্তব্য বা কুরুচিপূর্ণ মন্তব্য ছড়িয়ে সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সচেতন মহল মনে করছে, এমন পদক্ষেপ সমাজে শৃঙ্খলা বজায় রাখা এবং সামাজিক যোগাযোগমাধ্যমকে নিরাপদ রাখতে সহায়ক ভূমিকা রাখবে।
বার্তা:
সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন সচেতনভাবে, গড়ে তুলুন ইতিবাচক ও দায়িত্বশীল ডিজিটাল সমাজ