আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।
জে, কে, এস উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের জুঁইদন্ডী খুস্কুল সরেঙ্গায় অবস্থিত জে, কে, এস উচ্চ বিদ্যালয় মাঠে আজ ১৬ই এপ্রিল, বৃহস্পতিবার বিকাল ৩টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান মিটু।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং আনোয়ারা উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন ও জাহেদুল ইসলাম চৌধুরী কনক। এছাড়াও উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লোকমান এবং যুবদলের সদস্য আজিজুল হক আজিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শেষে আবেগঘন পরিবেশে বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় এবং তাদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করা হয়।