জামালপুর প্রতিনিধি:
জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের গোপালপুর বাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে নরুন্দি তদন্ত কেন্দ্র পুলিশ। অভিযানে ২০ পিস টেপেন্ডাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নরুন্দি তদন্ত কেন্দ্র পুলিশ৷
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬মে বুধবার রাতে নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই আশরাফুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের পার্শ্ববর্তী এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে গোপালপুর বাজার এলাকা থেকে ২০ পিস টেপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসার অভিযোগে নূর মোহাম্মদ (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয় জানাযায় এই এলাকার মৃত আসগর আলী পুত্র নূর মোহাম্মদ( ৫০) তিনি জামালপুর জেলার ঝাওলা দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।
পরে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এ বিষয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানায়, মাদক নির্মূলে পুলিশি অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের পাশাপশি সকলের সহযোগিতা আহবান করেন । এবং পুলিশের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছে স্থানীয় জনতা৷