নাইম হোসেন দুর্গাপুর প্রতিনিধি :
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৭নং জয়নগর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলামিন হক বিজয় বলেছেন, নির্বাচিত হলে জয়নগর ইউনিয়নকে মাদকমুক্ত, নিরাপদ ও উন্নত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।
তিনি বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সামাজিক সচেতনতা ও জনসম্পৃক্ততার ওপর গুরুত্ব দেওয়া হবে। যুবসমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সামাজিক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখার পরিকল্পনার কথাও জানান তিনি।
এছাড়া দীর্ঘদিনের অবহেলিত রাস্তাঘাটের সংস্কার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নারী শিক্ষার প্রসার, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিতকরণ এবং অসহায়, দরিদ্র ও মেহনতি মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, আলামিন হক বিজয় দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। তাঁদের মতে, একজন শিক্ষিত, সৎ ও জনবান্ধব ব্যক্তি হিসেবে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। ফলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে দেখছেন এলাকার অনেক ভোটার।