মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের অনুমোদনে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রীয় সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এর যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে ফজলে আজিম মীম কে সভাপতি এবং আক্তারুজ্জামান আকাশ কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও ওমর ফারুক রানা কে সিনিয়র সহ-সভাপতি, নিয়াজ উদ্দিন রিপন কে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. মোখলেসুর রহমান কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে নৈতিক দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন।