আবুল কাশেম চট্টগ্রাম।
চট্টগ্রাম, ১ মে ২০২৬: নগরীর আকবর শাহ থানাধীন বিশ্বকলোনী সংলগ্ন লেকসিটি হাউজিং সোসাইটিতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ত্রৈমাসিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ‘অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত এই পরীক্ষায় এলাকার প্রায় ৫৩ জন শিশু অংশগ্রহণ করে।
সংগঠনটি জানায়, শিশুদের শিক্ষার অগ্রগতি মূল্যায়নের লক্ষ্যে প্রতি তিন মাস অন্তর এই ধরনের পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে তাদের জন্য আলাদা করে দিকনির্দেশনা প্রদান করা হয়।
পরীক্ষা শেষে অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুষ্টিকর নাস্তা বিতরণ করা হয়, যা তাদের মাঝে আনন্দের সঞ্চার করে। এ বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা বলেন, “আমরা শুধু পড়ালেখার মধ্যেই সীমাবদ্ধ নই; শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ নিয়েও কাজ করি। পরীক্ষার পর নাস্তা পেয়ে শিশুরা যেমন খুশি হয়, তেমনি তাদের শেখার আগ্রহও বাড়ে।”
স্থানীয় বাসিন্দারা জানান, লেকসিটি হাউজিং সোসাইটি ও বিশ্বকলোনী এলাকার দরিদ্র পরিবারের শিশুদের জন্য ফাউন্ডেশনটি বিনামূল্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের এ উদ্যোগ ইতোমধ্যে এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
সংগঠনটির পক্ষ থেকে সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, উপদেষ্টা খুশিদা খানম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল মোমেন এবং সদস্য রিফাতসহ অন্যান্যরা।