আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রামের পটিয়া উপজেলার ৭ নম্বর জিরি ইউনিয়নের কৈয়গ্রাম ও মালিয়ারা গ্রামের মধ্যবর্তী এলাকায় নদীর পাড় থেকে হাসিনা আক্তার (৩৫) নামের এক মহিলার মরদেহ উদ্ধার করা করেছে পটিয়া থানা পুলিশ।
জানা যায়, নিহত হাসিনা আক্তার কক্সবাজারের
উখিয়া চাকবৈঠা রত্না পালং ভালুকিয়া ফৈজ্যার বাপের পাড়া এলাকা মফিজুর রহমান এর মেয়ে।
দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। কয়েক বছর আগে তার স্বামীর মৃত্যু হয়। তার সংসারে দুই ছেলে রয়েছে, যারা উভয়েই কোরআনের হাফেজ।
পরিবার সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য তার পিতা মোঃ মুফিজুর রহমান তাকে চট্টগ্রাম মেডিকেলে ডাক্তার মেরিনা আনজুমানের কাছে নিয়ে যান। সেখান থেকে ফেরার পথে হঠাৎ করে হাসিনা আক্তার নিখোঁজ হয়ে যান। পরে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।
নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা চট্টগ্রামের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন কর্ণফুলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে ডিউটি অফিসার মোবাইলের সর্বশেষ লোকেশন পরীক্ষা করে জানান, নিখোঁজ হওয়ার আগে তিনি তার মায়ের সঙ্গে ৩৩ সেকেন্ড কথা বলেন এবং এরপর ফোনটি বন্ধ হয়ে যায়। তার সর্বশেষ অবস্থান চট্টগ্রামের আররোটিপু এলাকায় শনাক্ত করা হয়।
পুলিশের পক্ষ থেকে পাঁচলাইশ অথবা বাইজিদ থানায় জিডি করার পরামর্শ দেওয়া হয়। তবে রাত হয়ে যাওয়ায় পরদিন জিডি করার সিদ্ধান্ত নেন তার পিতা এবং সেদিন রাতে তিনি রাস্তাতেই আশ্রয় নেন।
পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পটিয়ার জিরি ইউনিয়নের নদীর পাড় থেকে হাসিনা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।