মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাঁড়ালডাঙ্গা মিরাকাঠাল ধবাপুকুর মহাশ্মশানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে শ্রীশ্রী মহাকালী পূজা ও দীপাবলি উৎসব।
রোববার (৮ নভেম্বর) থেকে শুরু হওয়া এ ধর্মীয় আয়োজন আগামীকাল সোমবার (৯ নভেম্বর) দিনভর বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা ও পূজার্চনার মধ্য দিয়ে সমাপ্ত হবে।
আয়োজক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এ পূজা ও দীপাবলি উৎসবে গোমস্তাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও দর্শনার্থীরা অংশগ্রহণ করেন। তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবস্থলে সৃষ্টি হয়েছে আনন্দঘন পরিবেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন শ্রী জীবন চন্দ্র শীল এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন শ্রীমতি অনিতা রাজগিরিস।
পূজা ও উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
আয়োজকরা জানান, ধর্মীয় রীতিনীতি ও পূজার আনুষ্ঠানিকতা পালনের মধ্য দিয়ে সোমবার দিনভর এ আয়োজন চলবে।