শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেনু মিয়াকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার দুপুরে তার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। পরে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় হাতকড়াসহ পালিয়ে যান তিনি।
পালিয়ে যাওয়ার পর থেকেই তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছিল পুলিশ।
অবশেষে রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবশেষে সোমবার (১৪ সেপ্টেম্বর) দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে রাত সাড়ে ৯টার দিকে মাধবদী গ্রাম থেকে রেনু মিয়াকে হাতকড়া পরিহিত অবস্থায় আটক করে থানায় আনা হয়েছে।