নিজস্ব প্রতিবেদক স্বাধীন বাংলা টিভি
শুক্রবার বিকালে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের বড়চারা নতুন বাজার সংলগ্ন পশ্চিম আব্দুল্লাহপুর যাওয়ার মোড়ে দুর্বৃত্তদের হামলায় জুয়েল মিয়া (২০) নামে এক যুবক নি*হ*ত হয়েছে বলে জানা গেছে।
নিহত জুয়েল মিয়া একই ইউনিয়নের পার্শ্ববর্তী লক্ষ্মীপুর বুধাইবাড়ি গ্রামের অটোরিকশা চালক মো. কুদ্দুস মিয়ার ছেলে।
গতকাল বিকালে বন্ধুর একটি ডিমের গাড়ির উপরে চড়ে আগরপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন তিনি। এসময় পূর্ব থেকে উৎপেতে থাকা একদল দুর্বৃত্ত ডিমের গাড়ি থেকে জোরপূর্বক তাকে নামিয়ে প্রকাশ্যে এলোপাতাড়ি মারধর করে। এসময় পথচারীরা আহত অবস্থায় তাকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে নিহতের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থল ও নিহতের বাড়ি পরিদর্শন করেন। প্রাথমিক ভাবে জানা যায়, লক্ষ্মীপুর ও বড়চারা এলাকার কয়েকজন যুবকের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটতে পারে। তবে দু'এলাকার যুবকদের বিরোধের সাথে নিহত হওয়া যুবকের কোন সংস্পৃক্ততা ছিলোনা এমন দাবী এলাকাবাসীর। একটি নিরপরাধ যুবকের মৃ*ত্যু*তে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।