আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কুতুবেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তার লিপির বিরুদ্ধে নৈমিত্তিক ছুটি নিয়ে ব্যক্তিগত কাজে আদালতে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাসহ শিক্ষা অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার সকালে সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তার লিপি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমানকে মোবাইল ফোনে জানান, বৃষ্টির কারণে তিনি বিদ্যালয়ে উপস্থিত হতে পারবেন না এবং নৈমিত্তিক ছুটি প্রয়োজন। তবে ওই সময় তিনি কোনো লিখিত ছুটির আবেদন জমা দেননি বলে জানিয়েছেন প্রধান শিক্ষক।
পরে স্থানীয় সূত্রে জানা যায়, একই দিনে তাকে জামালপুর জেলা আদালত প্রাঙ্গণে দেখা গেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাংবাদিকদের দাবি, তিনি একটি মামলায় হাজিরা দিতে সেখানে উপস্থিত ছিলেন। এ ঘটনায় প্রশ্ন উঠেছে—বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণ হিসেবে বৃষ্টির কথা বলা হলেও তিনি আদালতে কী কারণে গিয়েছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান বলেন,
“তিনি আমাকে ফোনে জানান বৃষ্টির কারণে বিদ্যালয়ে আসতে পারবেন না। তবে কোনো লিখিত দরখাস্ত দেননি। পরে তিনি আদালতে গিয়েছেন কি না, সেটি আমি নিশ্চিত নই। বিষয়টি নিয়ম অনুযায়ী হওয়া উচিত ছিল।”
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল হক বাবুর প্রথম স্ত্রী হলেন অভিযুক্ত ফাতেমা আক্তার লিপি। এছাড়া দ্বিতীয় স্ত্রী সাবিনা ইয়াসমিন দায়ের করা একটি মামলায় হাজিরা দিতেই তিনি আদালতে গিয়েছিলেন বলে জানা যায়।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম বলেন,
“নৈমিত্তিক ছুটি নিতে হলে সাধারণত প্রধান শিক্ষকের কাছে লিখিত আবেদন করতে হয়। জরুরি পরিস্থিতিতে মৌখিকভাবে ছুটি নেওয়ার সুযোগ থাকলেও পরে লিখিত আবেদন জমা দেওয়া বাধ্যতামূলক। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহলের দাবি, শিক্ষক সমাজের আদর্শ ও নৈতিকতার প্রতীক। তাই সরকারি নিয়ম মেনে দায়িত্বশীল আচরণ করা প্রত্যেক শিক্ষকের কর্তব্য। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত বলেও তারা মনে করছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা