মোঃপনির খন্দকার
স্টাফঃ রিপোটার
বুধবার( ২৪ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে আয়োজিত সভায় ক্যাম্পেইন সফল বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা ও ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজওয়ানা রশীদ সঞ্চালনায় ডঃ আলামিন হোসেন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন, কালিগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) মোঃ ইকবাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও)জিসেলী ঘোষ মুনমুন ডঃমোস্তফা আল হুসাইন ডঃ হাসিবুল হাসান সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী। মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী স্থানীয় গণমাধ্যম কর্মী এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যক্তির উপস্থিত ছিলেন।
সবাই জানানো হয়, এবছর কালিগঞ্জ উপজেলায় মোট ৩৫ হাজার ৯০২ জন শিশুকে ভিটামিন এ,, ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ৬৪৬জন শিশুকে নীল রংয়ের ভিটামিন এ, এবং ১২ থেকে ৪৯ মাস বয়সী ৩১হাজার ২৫৬জন শিশুকে লাল রঙের ভিটামিন এ, ক্যাপসুল খাওয়ানো হবে।
তাছাড়া সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন মসজিদে মাইকিং, এবং বিভিন্ন বিদ্যালয়ে জন সচেতনামূলক ক্যাম্পেইন করার আহ্বান জানানো হয়েছে। এক্ষেত্রে বক্তারা আসা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতায় জাতীয় ভিটামিন এ, প্লাস ক্যাম্পেইন কালিগঞ্জ উপজেলায় শতভাগ সফল হবে।