আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট স্মারকলিপি প্রদান করেছে ছাত্রদল।
রবিবার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইউএনও সজীব কান্তি রুদ্র-এর কাছে এ স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপিতে কর্ণফুলী উপজেলায় অবস্থিত বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত বেকার যুবকদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়। বক্তারা বলেন, এলাকায় অসংখ্য শিক্ষিত তরুণ-তরুণী বেকার অবস্থায় রয়েছে, অথচ স্থানীয় শিল্প-কারখানায় বহিরাগতদের নিয়োগ দেওয়া হচ্ছে।
এ সময় তারা স্থানীয়দের কর্মসংস্থান নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
স্মারকলিপি প্রদানকালে উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।