সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে সোমবার (১৫ জুন) জেলা শিল্পকলা একাডেমিতে জনসচেতনতামূলক সভার আয়োজন করে জেলা প্রশাসন, ঝালকাঠি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথিরা সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার, গুজব প্রতিরোধ এবং নৈতিক মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন এ্যাডভোকেট শাহাদাত হোসেন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট আক্কাস শিকদার,
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজ শাকিলা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীজন অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে। এ ধরনের অপতৎপরতা রোধে সচেতনতা বৃদ্ধি এবং তথ্য যাচাই করে প্রচারের সংস্কৃতি গড়ে তোলা জরুরি।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে সভাটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়। সভায় সমাজে নৈতিক, সামাজিক, গণতান্ত্রিক, উদার ও ধর্মীয় মূল্যবোধের বিকাশে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।