মায়ের টান আর মাটির টানে
ছুটছে ভেবে ঈদ
বাসে ট্রাকে লঞ্চে কিবা
হেঁটে নাইকো নিদ।
বলবে কেহ আবেগ ছাড়া
এমন কাজটি হয়
জীবন যেথায় জীর্ণ হয়ে
শীর্ণ বেঁচে রয়।
দেখবে তুমি ঈদের টানে
ছুটতে গিয়ে ঘর
কেহ মরে পথের মাঝে
কেহ হয় যে পর।
দুর্ঘটনা যত ঘটে
সামনে রেখে ঈদ
ঘর পুড়া বুক তাদেরই রয়
ফুরায় ঈদের গীত।
জীবন মরণ একজনের খেল
তবু কত রূপ
শোক ফুরালে আবার শুরু
রইনা কেহ চুপ।
ঈদ উপহার করো জন্য
শোকে গাঁথা দিন
কারো জন্য অবাধ বাজার
সুখের কাছে ঋণ।