নিজস্ব প্রতিনিধি আবুল কাশেম চট্টগ্রাম।
চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজা সেবনের অভিযোগে তিন ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল ও কালা বিবির দিঘী এলাকায় এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
অভিযান চলাকালে মো. সাজ্জাদ হোসেন (৩২), নুরুল আবছার (৪২) ও মো. রিদোয়ান (২১) নামের তিন ব্যক্তিকে ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া যায়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. সাজ্জাদ হোসেনকে ১০০ টাকা অর্থদণ্ড ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নুরুল আবছারকে ১০০ টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. রিদোয়ানকে ১০০ টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে আনোয়ারা উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান অব্যাহত থাকবে।