আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম (Ac Land Adamdighi) আইডি থেকে ফেসবুক পোস্টে সাংবাদিকদের মানক্ষুন্ন করে বিরুপ পোস্ট করায় সরকারি যে কোন প্রোগ্রামে এসিল্যান্ডের উপস্থিতি থাকলে ওই প্রোগ্রামের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে আদমদীঘি প্রেসক্লাব। বুধবার সকাল ১১ টায় আদমদীঘি প্রেসক্লাবে সাংবাদিকদের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক খন্দকার মেহেদী হাসানের সভাপতিত্বে প্রেসক্লাবের জরুরী সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক গোলাম মোস্তফা, বেনজির রহমান, মিহির সরকার, আবু হাসান, আনোয়ার হোসাইস,হেদায়েতুল ইসলাম উজ্জল,আবু মোত্তালিব মতি, মোমিন খান, পবিত্র মজুমদার, হেদায়েতুল নয়ন প্রমুখ। আদমদীঘি সহকারি কমিশনার (ভুমি) তার মোবাইল ফোন আইডিতে কতিপয় হলুদ সাংবাদিক না বলে ঢালাও সকল সাংবাদিকদের যোগ্যতা ও মানুষ সকল সাংবাদিকদের প্রত্যাখান করবে এমন ট্যার্টাস দিয়ে পোস্ট করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। পরবর্তী ৭২ ঘন্টার মধ্য পোস্ট দাতা এসিল্যান্ড দুঃখ প্রকাশ না করলে প্রশাসনের সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।